Loading...
ম্যাংগো বাড়ির

রিফান্ড পলিসি

Mangobari.com গ্রাহকদের সর্বোচ্চ সন্তুষ্টি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সরবরাহ করি রাজশাহীর খাঁটি, কেমিক্যালমুক্ত এবং সর্বোচ্চ মানসম্পন্ন আম। তবে পণ্য পরিবহনের সময় অনাকাঙ্ক্ষিত সমস্যার কারণে যদি আপনার অর্ডারকৃত আম নষ্ট বা পচে যায়, তাহলে আপনি সম্পূর্ণ রিফান্ড পাওয়ার যোগ্য।


১. রিফান্ডের কারণসমূহ:

আপনি নিচের যে কোন একটি কারণে রিফান্ডের জন্য আবেদন করতে পারবেন:

  • পচা বা অতিমাত্রায় নষ্ট আম পাওয়া গেছে

  • আম অতিরিক্ত চাপা পড়ে নষ্ট হয়েছে কুরিয়ার পরিবহনের সময়

  • ভুল পণ্য (ভিন্ন জাত বা অর্ডারের তুলনায় কম পরিমাণে) প্রাপ্ত হয়েছে


২. রিফান্ডের শর্তাবলী:

রিফান্ড পাওয়ার জন্য নিচের শর্তগুলো প্রযোজ্য:

  • পণ্যের ছবি বা ভিডিও প্রমাণসহ অভিযোগ পণ্য গ্রহণের সাথে সাথে জানাতে হবে।

  • আমগুলো খোলা অবস্থায় প্রমাণসহ ছবি বা ভিডিও দিতে হবে যেন বোঝা যায় এটি আমাদের প্রেরিত পণ্য।

  • আংশিক নষ্ট পণ্যের ক্ষেত্রে, নষ্ট অংশ অনুযায়ী আংশিক রিফান্ড দেওয়া হতে পারে।

  • শুধুমাত্র প্রথমবার ডেলিভারির সময় যদি সমস্যা দেখা দেয়, তখনই রিফান্ড প্রযোজ্য হবে।


৩. রিফান্ড পদ্ধতি:

  • যাচাই-বাছাইয়ের পর আমরা ৩ কর্মদিবসের মধ্যে বিকাশ/নগদ/ব্যাংক ট্রান্সফার অথবা অর্ডার বাতিল করে টাকা ফেরত দিয়ে থাকি।

  • আপনি চাইলে পুরো রিফান্ডের পরিবর্তে নতুন করে পরিবর্তি পণ্য (Replacement) পেতে পারেন।


৪. যেসব ক্ষেত্রে রিফান্ড প্রযোজ্য নয়:

  • ডেলিভারির ২ ঘণ্টার পর অভিযোগ করলে

  • ভুল তথ্য বা ভুল ঠিকানার কারণে পণ্য ফেরত এলে

  • আম খাওয়ার পরে/খাবার সময় সমস্যা জানালে


৫. আমাদের সাথে যোগাযোগ:

রিফান্ডের জন্য যোগাযোগ করুন:

Mangobari.com
📞 ফোন: +8801750803055
📷 প্রমাণ পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ/মেসেঞ্জার

📧 ইমেইল: support@mangobari.com


আপনার সন্তুষ্টিই আমাদের সবচেয়ে বড় অর্জন। Mangobari.com প্রতিশ্রুতি দেয়: “যদি আম পচে যায়, রিফান্ড আপনার হাতেই যায়।”

ধন্যবাদ